খাগড়াছড়িতে বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্কঃ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের (২৩ বিজিবি) সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২১ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নে পুংপাড়ার এলাকার গীর জঙ্গলে বিজিবির টহলদলের ওপর গুলি চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা।

বিজিবিও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। তখন তল্লাশি চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চাঁদা আদায় রশিদ ও বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

মাটিরাঙ্গার জামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ চাঁদা আদায় রশিদ ও বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সন্ত্রাসীরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের সদস্য। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *