Dhaka ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ভেদাভেদ থাকবে না, এ দেশ সবার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 1

--সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

অনলাইন ডেস্কঃ
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এ সম্প্রীতি বজায় থাকবে। এ দেশে ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকব। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন।
আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেব।তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, আমরা সব সময় সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখব। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি।
এ জায়গা আমার অনেক পুরনো স্মৃতিবিজড়িত। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কোনো ভেদাভেদ থাকবে না, এ দেশ সবার

আপডেট এর সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫