Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত জেরে চাচাকে খুন : তাতিজা গ্রেফতার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 2
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে  গজনবীপুর গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস ও পা বাধা  অবস্থায় মফিজ মন্ডল (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত মফিজ মন্ডলের ভাতিজা মৃত মুহাম্মদ মন্ডলের ছেলে আব্দুল আজিজ ওরফে খয়বার (৫০) নামের ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা পুলিশের সম্মেলন কক্ষে  পুলিশ সুপার খাইরুল ইসলাম এক সংবাদ সম্মেলনের  মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে  পুলিশ সুপার খাইরুল আলম  জানান মফিজ মন্ডল ও অভিযুক্ত আব্দুল আজিজ সম্পর্কে পরস্পর ভাই ও ভাতিজা। নিহত মফিজ মন্ডলের সাথে অনেকদিন ধরে জমিজমা সংক্রান্ত জের ও দ্বন্দ ছিল তার। নিহত মফিজ এর বাড়ীর জমি তার ভাইদের নিকট বিক্রয় করে কিন্তু বাড়ীর জমি দখল না দেওয়ায় ভাতিজা মফিজ মন্ডল’কে হত্যা করে বাড়ীর জমি দখল নেওয়ার পরিকল্পনা করে। গত ২২ তারিখে রাত অনুমান ০৭:৩০ ঘটিকার সময় গজনবীপুর একটি চায়ের দোকানে চা খেতে গেলে নিহত মফিজকে কৌশলে ডেকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যেয়ে ৩/৪ জন ব্যক্তিরা এবং মফিজের দুই পা ও গলায় দড়ি দিয়ে পিচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
পরে ঘটনার ঐদিন বিকেলে ইবি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান। তিনি আরও বলেন হত্যা কান্ডের সাথে জড়িত আব্দুল আজিজ ওরফে খয়বারকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জড়িয়ে এই হত্যাকান্ডের বিষয় স্বীকার করে। এদিকে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান। প্রেসবিফিংয়ের সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত জেরে চাচাকে খুন : তাতিজা গ্রেফতার

আপডেট এর সময় : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২