সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার এক মাসের মাথায় দেশে ফিরেছে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ। সোমবার (১৩ মে) সন্ধ্যায় জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে। এরপর জাহাজ থেকে চুনাপাথর খালাস শুরু হবে। এ দিকে নাবিকদের সবাই আগামীকাল মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম আসার কথা রয়েছে।
একই গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘সেখানে জাহাজ নোঙরের পর পণ্য খালাস শুরু হবে। আগামীকাল বিকেল ৪টার দিকে নাবিকদের সবাই চট্টগ্রামের সদরঘাট এলাকায় কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন।
এরপর দীর্ঘ ৩৩ দিনের জিম্মিদশা থেকে গত ১৩ এপ্রিল ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। মুক্ত হওয়ার আট দিনের মাথায় গত ২১ এপ্রিল নাবিকসহ এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছে। জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহিনোঙর থেকে ওই বন্দরের জেটিতে ভিড়ে ২২ এপ্রিল। এরপর ওই বন্দরে ৫০ হাজার মেট্রিক টন কয়লা খালাসের পর নতুন ট্রিপের পণ্য (পাথর) লোড করতে পাশ্ববর্তী ইউএইর মিনা সাকার বন্দরে নিয়ে যাওয়া হয় জাহাজটি। সেখানে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ গত ৩০ এপ্রিল দুবাই মিনা সাকার বন্দর থেকে দেশের পথে রওনা হয়। অবশেষে জাহাজটি আজ বিকেল তিনটার দিকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।










Leave a Reply