Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • 3

অনলাইন ডেস্ক:

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস্ ডরমিটরিতে অবস্থিত করোনা টিকাদান কেন্দ্রে তিনি ফাইজারের এ ডোজ নেন।

টিকার বুস্টার ডোজ গ্রহণের পর প্রতিমন্ত্রী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তিনি এসময় বয়স্ক ব্যক্তি ও করোনার সম্মুখ সারির যোদ্ধাদের করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণের আহবান জানান।

উল্লেখ্য, সাধারণ জনগণকে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসাবে গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে তিনি করোনা টিকার প্রথম ডোজ ও ০১ এপ্রিল ২০২১ তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট এর সময় : ০৫:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১