Dhaka ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ফিশ অ্যাকুয়ারিয়াম স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

কক্সবাজারে ফিশ অ্যাকুয়ারিয়াম নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদন দেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী কক্সবাজারে ফিশ অ্যাকুয়ারিয়াম স্থাপনের নির্দেশনা দিয়েছেন। ৪৪৩ কোটি টাকা ব্যয়ে সমুদ্রবিজ্ঞান গবেষণার জন্য একটি ইনস্টিউট নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো প্রকল্পে পানিসম্পদ বিভাগকে আরো দ্রুত কাজ করতে হবে। ধীরে কাজ করলে, চলমান কাজ শেষ করার আগেই পুরনো স্থাপনা নষ্ট হয়ে যায়। এ জন্য আরো দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

কক্সবাজারে ফিশ অ্যাকুয়ারিয়াম স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট এর সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২