ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গতকাল ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অনেকেই।
তবে সভার সময় একটি দল, যারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছে, অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে এবং আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। তারা অংশগ্রহণকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে পুলিশ ঘটনাস্থলে এসে লতিফ সিদ্দিকীসহ অন্তত ১৬ জনকে গ্রেপ্তার করে।
শেখ হাফিজুরের বক্তব্য শেষ হতেই ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে একদল লোক ব্যানার হাতে নিয়ে প্রবেশ করেন। তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দিতে থাকে এবং গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করেন।
নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একজন জানান, ‘এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছে। জুলাইযোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না।’














Leave a Reply