মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের এক শীর্ষ উপদেষ্টা। আলজাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (০৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের আগের বক্তব্যের সুরে হুঁশিয়ারি দিয়ে গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এরপর তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি লিখেছেন, আমরা পিছু হটব না।
উল্লেখ্য, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।










Leave a Reply