গাজীপুর প্রতিনিধিঃ
ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) প্রতিনিধি দল আজ ১০ জুন, ২০২৪ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় বারি’র উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. মো. শওকত আলী খান। এসময় উপস্থিত ছিলেন বারি’র সাবেক পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান এবং পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল বিভাগ) ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. আশীষ কুমার সাহা, পার্টনার প্রকল্পের পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন; প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুল বিভাগ) ড. ফারজানা নাসরীন খান এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ। পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।
বারিতে পার্টনার প্রকল্পের অফিস উদ্ভোধন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) (বারি অংগ)” শীর্ষক প্রকল্পের অফিস উদ্ভোধন আজ ১০ জুন, ২০২৪ খ্রি. ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে হয়েছে।
সকালে বারি’র পরিচালকবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে অফিসটি শুভ উদ্ভোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় উপস্থিত ছিলেন বারি’র সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. এম এম কামরুজ্জামান; পার্টনার প্রকল্পের পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।











