Dhaka ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে : ড. সাইফুল আলম

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৫৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী বলেছেন, গত সাড়ে নয় মাসে যা হয়েছে তাতে ৮০-৯০ শতাংশ তরুণ হতাশ। এনসিপি তরুণদের দল। তবে অস্বীকার করার উপায় নেই, তাদের যে জনপ্রিয়তা ছিল তাতে কিন্তু ব্যাপক ধস নেমে গেছে; এটা হয়তো তারাও বুঝেছে। তিনি বলেন, হতাশা একটি চক্রের মতো কাজ করে; এটা ভাইরাস।

একজন থেকে আরেকজনে ছড়ায়। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, শ্রীলংকার সবাই মিলে আন্দোলন করে রাজতন্ত্রের পতন ঘটিয়েছে। তারপর তাদের যার যেটা কাজ সেখানে ফিরে গিয়েছেন।

শিক্ষকের কাজ ক্লাসরুমে যাওয়া ক্লাস নেওয়া, শিক্ষার্থীর কাজ ক্লাসরুমে যাওয়া, ব্যবসায়ীর কাজ ব্যবসা করা, সাংবাদিকের কাজ সাংবাদিকতা; যার কাজ তাকে করতে দিতে হবে; অন্যের কাজে কেউ অন্যায্য হস্তক্ষেপ করতে পারে না।সাইফুল আলম বলেন, এখন আপনি অপরাধ করছেন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, লিগ্যাল অথোরিটি আছে। এখন আমি গিয়ে বললাম আপনি কেন এটা করছেন; আপনাকে সেই অধিকার কে দিয়েছে? দিনের পর দিন, সাড়ে ৯ মাসে এখনো দেখছি সেই অথোরিটিটা তারা পেয়েই যাচ্ছে। তিনি আরো বলেন, এর প্রভাব পড়ছে অর্থনীতিতে।

সাইফুল আলম আরো বলেন, বাংলাদেশের সব অর্থনীতিবিদই কিন্তু শ্বেতপত্র প্রণয়নে ড. ইউনূসকে সাহায্য করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

এনসিপির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে : ড. সাইফুল আলম

আপডেট এর সময় : ০৭:৫৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫