চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্ত দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।
আজ সোমবার এসসিওর মঞ্চে দুই নেতাকে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়। পরে নরেন্দ্র মোদি এক টুইটে বৈঠকের কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, রিটজ কার্লটন হোটেলে অনুষ্ঠিত আলোচনার আগে দুই নেতা একই গাড়িতে পাশাপাশি বসে যাচ্ছেন।
ওয়াশিংটনের যুক্তি, ভারত রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল কিনছে আর সেই অর্থ পুতিন ইউক্রেন যুদ্ধের খরচ জোগাতে ব্যবহার করছেন।
উল্লেখ্য, তিয়ানজিনে মোদী-পুতিন বৈঠকের কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন নিজেদের মধ্যে আলোচনায় বসেন এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।














Leave a Reply