Dhaka ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে ৭১-এর মতো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে : পিটিআই

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • 1

--শেখ ওয়াকাস আকরাম

বিদেশ ডেস্ক:

সাম্প্রতিক উপনির্বাচনকে কেন্দ্র করে সরকারকে তীব্র সমালোচনা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি অভিযোগ করেছে, সরকার ১৯৭১ সালের মতোই জনগণের ম্যান্ডেট হরণ করে নিজেদের শাসন দীর্ঘায়িত করতে চাইছে।

ডনের খবরে বলা হয়, উপনির্বাচনে প্রাথমিক ফলাফলে পিএমএল-এন জাতীয় পরিষদের ৬টির মধ্যে সবগুলো এবং পাঞ্জাব অ্যাসেম্বলির ৭টির মধ্যে ৬টি আসন জিতেছে। একটি আসন পেয়েছে পিপিপি, যারা মাত্র ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

বেশিরভাগ আসনই খালি হয়েছিল ৯ মে-র মামলায় দোষী সাব্যস্ত হওয়া পিটিআই সদস্যদের অযোগ্য ঘোষণার ফলে।পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভুলগুলো আবারও পুনরাবৃত্তি করা হচ্ছে। তার মতে, দেশ নিরাপত্তা, অর্থনীতি, রাজনীতি ও সমাজ সবক্ষেত্রেই ধসের প্রান্তে পৌঁছে গেছে।

তিনি দাবি করেন, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পিটিআই যেভাবে বিপুল বিজয় পেয়েছিল, ঠিক ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগও ১৮৩টি আসন পেয়ে সেভাবেই বিজয় লাভ করেছিল।

তার অভিযোগ, ক্ষমতাসীনদের সব পদক্ষেপই নিজেদের শাসন টিকিয়ে রাখার উদ্দেশ্যে পরিচালিত, দেশের সঙ্কট মোকাবিলার জন্য নয়।

তিনি আরো দাবি করেন, এভাবে নিয়ন্ত্রিত ও কারচুপিকৃত নির্বাচন কখনোই পিটিআই বা ইমরান খানের জনপ্রিয়তার সূচক হতে পারে না।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উপনির্বাচনে ৭১-এর মতো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে : পিটিআই

আপডেট এর সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫