উত্তর সিটির মেডিক্যাল বর্জ্য সরাবে বেসরকারি প্রতিষ্ঠান

অনলাইন ডেস্কঃ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচন করবে সংস্থাটি। সে জন্য বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনে টার্ম অব রেফারেন্সের খসড়া প্রস্তুত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার ডিএনসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন। মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনের টার্ম অব রেফারেন্সের খসড়া প্রস্তুত করবে এই কমিটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *