Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • 2
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। এসময় দুই মাদক কারবারি পালিয়ে যায়।
২২ মার্চ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে র‍্যাব জানায়, ২১ মার্চ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখা মনি মার্কেট সংলগ্ন খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে গোলাম মহিউদ্দিন প্রকাশ মামুন (৩৯) কে আটক করা হয়।সে মনি মার্কেট এলাকার মৃত শামসুদ্দিন ও মরিয়ম বেগমের ছেলে। অপর দুই মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এরা হলো,কলিমুল্লাহ (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-লম্বরী পাড়া, জালিয়াপালং ও রায়হান (২৫), পিতা-ফজল করিম, মাতা-খুরশিদা করিম, সাং-রুমখামনি মার্কেট, হলদিয়াপালং ইউপির উখিয়ার বাসিন্দা। ধৃতের হেফাজত থেকে তার স্বীকারোক্তি মতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানালেন র‍্যাব-১৫’র সহকারী পরিচালক(মিডিয়া) আবু সালাম চৌধুরী।
ট্যাগ :
জনপ্রিয় খবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই বিভ্রান্তি

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

আপডেট এর সময় : ০৬:২৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২