Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ভুয়া র‍্যাব আসল র‍্যাবের হাতে ধরা!

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • 2
 কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে এক ভূয়া র‍্যাবকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।গ্রেফতার আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩০)।সোমবার ২৪ জানুয়ারী সকালে অতিরিক্ত পুলিশ সুপার সিনি সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো.আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।
এসময় তিনি জানান,উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারে বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র‍্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে মর্মে জানা যায়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করতে গত রোববার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে র‍্যাব-১৫’র একটি দল উক্ত এলাকায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃ আসামীর দেহ তল্লাশী করে একটি ভূয়া র‍্যাব আইডি কার্ড,একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন,একটি স্বর্ণের রিং এবং নগদ ৪ হাজার১০০ টাকা উদ্ধার করা হয়।তিনি আরও জানান,জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে একজন চাকুরিচ্যুত সেনা সদস্য। সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছেছিল।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে র‍্যাবের এ কর্মকর্তা জানান।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উখিয়ায় ভুয়া র‍্যাব আসল র‍্যাবের হাতে ধরা!

আপডেট এর সময় : ০১:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২