Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস দেওয়াসহ ছুটি বৃদ্ধির দাবি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • 1
অনলাইন ডেস্কঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটির সাথে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার (২৪ মে) বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনও অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি।

অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির সকল ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস দেওয়াসহ ছুটি বৃদ্ধির দাবি

আপডেট এর সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫