জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারাদেশে কর্মবিরতিতে যাচ্ছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) এনআইডি সেবা বন্ধ থাকবে। বুধবার (১২ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় সারাদেশে একযোগে আগামীকাল বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে করে এসময় সারাদেশে এনআইডি সেবা বন্ধ থাকবে।
কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।
তাই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে (মানববন্ধন) যাবো, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পালন করবো। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবো।










Leave a Reply