ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারের খুব কাছেই নতুন করে রকেট হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয়বারের এই হামলায় সেখানে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হাইফা এবং এর আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। সূত্র জানায়, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়ার হচ্ছে।










Leave a Reply