Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ খামেনির কঠোর হুঁশিয়ারিঃ শাস্তি অব্যাহত থাকবে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 1

ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল “বড় ভুল ও বড় অপরাধ” করেছে এবং তারা অবশ্যই শাস্তি পাবে। তিনি জানান, ইসরায়েল ইতোমধ্যে শাস্তি পেতে শুরু করেছে এবং এই শাস্তি অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া প্রথম বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর, ইরানও পাল্টা হামলা শুরু করে। এরপর থেকেই নিরাপত্তা হুমকির কারণে খামেনি বাংকারে অবস্থান করছেন এবং বাইরের যোগাযোগ প্রায় বন্ধ রেখেছেন।

৮৬ বছর বয়সী এই নেতা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাঁকে হত্যা করতে পারে। এমন ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত উত্তরসূরি নির্বাচনের নির্দেশনাও দিয়ে রেখেছেন। ইরানের শাসনব্যবস্থার সর্বময় ক্ষমতা বর্তমানে খামেনির হাতে রয়েছে — যার মধ্যে রয়েছে আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আয়াতুল্লাহ খামেনির কঠোর হুঁশিয়ারিঃ শাস্তি অব্যাহত থাকবে

আপডেট এর সময় : ০৪:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫