Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন তিনি। এর আগে সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে গত ৭ মে ঢাকা ছেড়েছিলেন তিনি।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ থেকে ৯ মে  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

আপডেট এর সময় : ১২:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫