Dhaka ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • 1

--সিরাজগঞ্জের শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় টাস্কফোর্সের অভিযান।

অনলাইন ডেস্ক:

সিরাজগঞ্জে জামায়াতের এক নেতার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা। সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়। ওই কারখানার মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই ইউনিয়ন জামায়াতের আমির।

পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা ছিল না। এসব অভিযোগের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।অভিযানকালে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ইঁদুর মারার ওষুধের নামে হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

আপডেট এর সময় : ০১:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬