আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় মহিলা লীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্যাপন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় রাজিয়া সুলতানা শম্পা নামের এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শিয়ালা কলোনি এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। রাজিয়া সুলতানা শম্পা জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সুপার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ দলীয় কার্যক্রমের অংশ হিসেবে রাজিয়া সুলতানা শম্পা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন এবং সেই ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে। এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেই এমন কর্মকাণ্ডে অংশ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *