Dhaka ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আষাঢ়ের প্রথম দিন আজ: সংগীত নৃত্য কবিতায় বর্ষাবরণ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানকে ধারণ করে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষা উৎসব ১৪৩৩ উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ উৎসবে বর্ষার গান, কবিতা, নৃত্য ও আলোচনার মধ্য দিয়ে আষাঢ়ের প্রথম দিনকে বরণ করা হয়।

উৎসবের সূচনা হয় ওস্তাদ জাবীর ইমাম খান শাহীয়ের পরিবেশিত রাগ ‘মিয়া কি মল্লার’-এর সুরমূর্ছনায়। দিনব্যাপী আয়োজনে বর্ষার আবহে সংগীত, আবৃত্তি ও নৃত্যের নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক পর্বে উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগের পাশাপাশি সমবেত সংগীত পরিবেশন করে উদীচীর উত্তরা ও ডেমরা শাখা। বিশেষ সংগীত পরিবেশন করেন অনিমা রায়, আবদুল ওয়াদুদ ও রুদ্র দাশ। লোকগান পরিবেশন করেন বিমান বিশ্বাস, মায়েশা সুলতানা উর্বি, মীর সাখাওয়াত, হুমায়রা তাসিন, অদ্বয় স্যান্যাল আর্য এবং জাকির হোসেন।

নৃত্য পরিবেশন করে বহর ও স্পন্দন। আবৃত্তি পরিবেশন করেন একরাম হোসেন ও সজীব তানভীর।

আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘বর্ষা কথন ও আলোচনা’ পর্ব। এতে বর্ষা, প্রকৃতি ও জলবায়ু প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন লেখক, গবেষক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌমিতা জান্নাত, সজীব তানভীর ও রুমি দে।

উদীচীর পক্ষ থেকে জানানো হয়, নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যেও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে নতুন করে অনুভব করার সুযোগ করে দিতেই এ আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী, অতিথি ও সংবাদকর্মীদের প্রতি সংগঠনটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আষাঢ়ের প্রথম দিন আজ: সংগীত নৃত্য কবিতায় বর্ষাবরণ

আপডেট এর সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬