আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

অনলাইন

সাভারের আশুলিয়ার ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কৃর্তপক্ষ। গতকাল শনিবারের বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ কারখানাগুলো খোলার কথা ছিল।

জানা যায়, সকাল ৮টা থেকেই শ্রমিকরা কাজে যোগ দেন।

শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *