Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বালুর মাঠের উপর নবজাতকের লাশ!

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ঢাকা-সিলেট  মহাসড়কের পাশের একটি বালুর মাঠ থেকে এক (ছেলে) নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনারামপুর গ্রামের একটি বালুর মাঠ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ সোনারামপুর বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজ এলাকায় মহাসড়কের পাশের বালুর মাঠে কোনো এক সময়ে কে বা কারা নবজাতকটিকে রেখে যায়। বিকেলে স্থানীয় বালুর মাঠের পাশের খালের পানিতে গোসল করতে গিয়ে প্রথমে শিশুটির লাশ দেখতে পান। এরপর আশুগঞ্জ থানা-পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন যুবক জানান, নবজাতক ছেলেটি মৃত্যুর পর বালুর মাঠের উপর কে বা কারা রেখে গেছে বলতে পারিনা। তবে কোন না কোন দম্পতি শিশুটি মারা গেছে বলে হয়তো এখানে রেখে গা-ঢাকা দিয়েছেন।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। এখনও নবজাতকের পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা, কী কারণে ওই নবজাতকের লাশ ফেলে গেছে তা জানতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আশুগঞ্জে বালুর মাঠের উপর নবজাতকের লাশ!

আপডেট এর সময় : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২