আশুগঞ্জে দুই শিশুকে হত্যার মূল পরিকল্পনাকারী সফিউল্লাহ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে ২ শিশুকে হত্যার মূল পরিকল্পনাকারী সফিউল্লাহ প্রকাশে সফু সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সফিউল্লাহ সরদার উপজেলার মইশাইর গ্রামের বাসিন্দা।
গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন প্রকাশে সুজন খান দুই ছেলে ইয়াছিন খান ও মোরসালিন খান নাপা সিরাপ খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যায় বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল।
এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশে বেক্সিমকোর ‘নাপা’ সিরাপ বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষা করা হলে তাতে কোনো ধরনের ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।
এদিকে চিকিৎসার অভাবে দুই শিশু মারা যাওয়া ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা না দিয়ে বাড়িতে পাঠিয়েছে বলে অভিযোগ উঠলেও শেষমেশ সফিউল্লাহ প্লানিংয়ে রিমা তা দুই শিশুকে চিকিৎসা না নিয়ে বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে রিমা পরকিয়ায় আসক্ত হয়ে সফিউল্লাহর কথায় মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে দুই শিশুকে হত্যা কথা পুলিশের কাছে শিকার করেন।
দুই শিশুর বাবা, শিশুদের মা ও প্রেমিক সফিউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা করার পর ঘটনা তদন্ত করে পুলিশ জানায়, সফিউল্লাহর পরিকল্পনা অনুযায়ী দুই শিশুকে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যা করে তাদের মা রিমা বেগম।
১৭ মার্চ পুলিশ রিমাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের আজকে সফিউল্লাহকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার রাতে পুলিশ সুপার . আনিসুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সফিউল্লাহকে আটকের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তার স্বীকারোক্তি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *