Dhaka ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রামবাসীর দু-পক্ষের সংঘর্ষে ৪ পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (০২ এপ্রিল) বেলে ১১টা থেকে দফায় দফায় দুপুর বেলা আড়াই পর্যন্ত উপজেলার চরচারতলা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহতদেরকে মধ্যে ১০জনকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, বিজয় (২০), সানি (১৮), সাজিদ (৪৮), মোস্তফা (২৭), হানিফ (৩৪), পলাশ (১৭), কাজল (৩৫), শামিম মিয়া (৩৫), জুনাইদ (২৮), কুলসুম (৪৫)। বাকিদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরচারতলা গ্রামের আনু সরকার বাড়ির লোকজনের সাথে শেয়াল বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় সরাইল আশুগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান সহ ৪ পুলিশ সদস্য-এক সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, সংঘর্ষে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আশুগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০

আপডেট এর সময় : ১২:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২