আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও আর্থিক খাতকে আরো শক্তিশালী করতে সরকার কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *