Dhaka ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি ডিবির অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

স্টাফ রিপোর্টার (রাজশাহী):
 রাজশাহী মহানগরীর  কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ মাসাদুল (৪৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আলমের ছেলে, মোঃ নাঈম হোসেন (২৭) মোঃ মিলনের ছেলে, মোঃ তারেক (২৮) মৃত আফসারের ছেলে, মোঃ রাব্বি হোসেন (২৫) মোঃ বাদশার ছেলে, মোঃ রাজা (২২) মোঃ আজিবরের ছেলে, মোঃ লিটন (২৫) ছয় জনের বাড়ি  কাশিয়াডাঙ্গা থানা এলাকায়  মোঃ আজিজুলের ছেলে    মোঃ আঃ খালেক (৫০) দামকুড়া থানার মুরারীপুর এলাকার মৃত আসিরের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ই মার্চ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মোঃ রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মোঃ সাইমন ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ১৬ই মার্চ দিবাগত) রাত ১২:১৫ টায় কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে গতকাল  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আরএমপি ডিবির অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট এর সময় : ০১:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪