Dhaka ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • 2

--মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেছেন তিনি। এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা প্রদান করেছে।

ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।’

তিনি আরও দাবি করেন, ইসরাইল তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।  এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।

’তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প

আপডেট এর সময় : ০৭:৩১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬