Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কিন্তু জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে : ধর্মমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৫৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘আপনারা যে মাননীয় মন্ত্রী বলেন, আমি কিন্তু জনগণের কামলা। মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে, কারণ জনগণ ভোট দিয়েছে কাজ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জনগণের কামলা হিসেবে তাদের কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বললে একটু খারাপ লাগে, কায়কোবাদ বললেই হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে জনগণের কাছে একটা আহ্বান জানাই—বাংলাদেশের মুসলমান ভাই-বোনেরা, এই রমজান অত্যন্ত পবিত্র মাস। আপনার সবাই দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, সহিহ বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চালাতে পারি।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আমি কিন্তু জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে : ধর্মমন্ত্রী

আপডেট এর সময় : ০৬:৫৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬