সম্প্রতি র্যাব-৭ (চট্টগ্রামে) এ কর্মরত অবস্থায় সিনিয়র এএসপি পলাশ সাহার আত্মহত্যার ঘটনা নিয়ে বড় ভাই লিটন সাহা আবেগে আপ্লুত হয়ে বলেছেন, আমাদের দুই পরিবার নিয়ে বিভিন্নজন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া সব কথা লিখছেন। বিভিন্নজন নিজেদের মতো করে কনটেন্ট তৈরি করছেন। আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা এসব বন্ধ করুন। আমাদের দুটি পরিবারকে একটু শান্তিতে থাকতে দিন।
তিনি বলেন, ২০০৩ সালে আমার বাবা মারা যায়। তখন আমার ছোট ভাই পুলিশের সাবেক সিনিয়র এএসপি পলাশ সাহা ষষ্ঠ শ্রেণিতে ও আরেক ভাই নন্দলাল সাহা নবম শ্রেণিতে পড়ত। আমি তখন বিএসসিতে অধ্যয়নরত ছিলাম।
আজকে প্রায় ৭ দিন হয়ে গেলেও আমি আমার ভাইয়ের জন্য ধর্মীয় কোনো কাজ করতে পারছি না। সাংবাদিকসহ বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আমাদেরকে একটু সুস্থ থাকতে দিচ্ছেন না। যতদূর হয়েছে আপনারা আমাদেরকে ক্ষমা করুন। ধর্মীয় এবং সামাজিকভাবে পলাশের স্ত্রী এখনও আমাদের পরিবারের সদস্য। যেহেতু পলাশ আমার সন্তানের মতো ছিল তাই আমি যতদিন বেঁচে থাকব ততদিন তার পরিবারের পাশে থাকব।
সিনিয়র এএসপি পলাশ সাহা কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় সাহার ছোট ছেলে। ৩৭তম বিসিএস এ পুলিশ ক্যাডারে যোগদান করেন।














Leave a Reply