Dhaka ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • 1

--নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনলাইন ডেস্ক:
‘আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে  দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে এসব কথা বলেন একই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।নাসীরুদ্দীন বলেন, ‘তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না।
সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল।
একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।’নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু নেগেটিভ কথা বলেন—এমন একটি প্রোপাগান্ডা চালু করা হয়েছে বলে দাবি করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পজিটিভ কথাটা হলো আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই। কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহীদ না হন।’
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না

আপডেট এর সময় : ০১:২২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬