আব্দুল হামিদ ভূইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক প্রযুক্তি’ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও এস এস এস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকা পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানব সেবায় আব্দুল হামিদ ভুঁইয়ার উল্লেখযোগ্য কিছু অবদান তুলে ধরে দোয়া কামনায়, স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের  সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, শাহাবুদ্দিন মানিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ‘সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন এসএসএস প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম আমজাদ হোসাইন। উল্লেখ্য, বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *