Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুল হামিদের বিদেশে অবস্থান নিয়ে ছেলের ফেসবুক পোস্ট

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্যই বিদেশে আছেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার।

বৃহস্পতিবার (১৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ব্যক্তিগত আইডিতে এ পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৮২-৮৩ বৎসরের একজন বয়স্ক লোক যিনি কিনা অসুস্থতার কারণে এখন ২ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না, ২ ঘণ্টা বসে থাকতে পারছেন না বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়েন। ওজন কমতে কমতে এখন ৫৪ কেজি।

যে কারণে নিজের কোনো প্যান্ট পরতে পারছেন না বাধ্য হয়েই লুঙ্গি পড়ে থাকতে হচ্ছে। তাকে বেটার চিকিৎসার জন্য ডাক্তাররা বোর্ড করে সিদ্ধান্ত দিয়েছেন বিদেশে চিকিৎসা করানোর জন্য।’সাবেক রাষ্ট্রপতি রাজনীতির সঙ্গে জড়িত নন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর প্রকাশ্যে বলেছেন যে উনি আর পলিটিক্সের সঙ্গে জড়িত হবেন না এবং তারপর পলিটিক্সের সঙ্গে কোনোভাবে জড়িত হননি। আবার যেখানে শত শত লোক বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে নিয়মিত থাইল্যান্ড যাচ্ছে সেখানে একজন সাধারণ নাগরিক হিসেবে থাইল্যান্ডে চিকিৎসার জন্য তিনি আসতেই পারেন।

এ ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে তিনি লেখেন, ‘সকলেই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ।’আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মো. আবদুল হামিদ। গত ৬ মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ গত বছরে চলা ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সদর মডেল থানায় তার নামে একটি মামলা রয়েছে।

তার দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই প্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আবদুল হামিদের বিদেশে অবস্থান নিয়ে ছেলের ফেসবুক পোস্ট

আপডেট এর সময় : ১২:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫