Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা লুৎফুর রহমান আর নেই/দেশ-বিদেশে শোকের ছায়া

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
প্রখ্যাত আলেম, মুফাসসিরে কোরআন, আল্লামা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার “৩ মার্চ” দুপুরে ঢাকা ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুর “২টা ৫৪ মিনিটে” আমার বাবা ইন্তেকাল করেছেন।
এর আগে গত “১৬ ফেব্রুয়ারি” রাতে তার ব্রেনের অপারেশন করা হয়। তার পর থেকে আর জ্ঞান ফিরেনি আল্লামা লুৎফুর রহমানের।
গত “১৪ ফেব্রুয়ারি” সকাল পৌনে “১০টায়” লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন আল্লামা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোক করেছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
প্রখ্যাত এ আলেম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। ব্যক্তিজীবনে আল্লামা লুৎফর রহমান “৫ কন্যা ও ২ ছেলের” জনক। পরিবারের পক্ষ থেকে আল্লামা লুৎফর রহমানের জন্য দোয়া চেয়েছেন।
আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন অগ্রগতিতে সর্বদা নিজেকে উৎসর্গ করেন। তিনি ‘১৯৯১ ও ১৯৯৬” সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন বলে জানা যায়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা লুৎফুর রহমান আর নেই/দেশ-বিদেশে শোকের ছায়া

আপডেট এর সময় : ০৫:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪