আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত সোমবার কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, “গ্রামকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছোট ছোট বিরোধ—সংঘাত দ্রুত নিষ্পত্তি করতে হবে।

গ্রামে সংঘটিত তুচ্ছ ঘটনাগুলোর মীমাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম আদালতের মাধ্যমে সম্ভব। এজন্য গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করতে হলে স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য, সুশিক্ষিত ও সুনাগরিকদের নির্বাচন করতে হবে।” তিনি আরও বলেন, “সরকারের তথ্য গবেষণা সেল গ্রাম আদালত বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গ্রামে গিয়ে সচেতনতামূলক মিটিং, পোস্টার লাগানো এবং বিচার ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে।”

কর্মশালায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত—এ—খুদা কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ.বি.এম. মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন—উর—রশীদ লাল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের ভূমিকা, স্বচ্ছতা, বিচার প্রক্রিয়ার সহজলভ্যতা এবং জনগণের অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন।

নোয়ার হোসেন ১৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল রায় ঘোষণা করা হয়, যেখানে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *