Dhaka ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দুবাইয়ে পৌঁছবে জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সোমালি সশস্ত্র জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার এক সপ্তাহ পর ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আজ রবিবার বিকেলে দুবাইয়ে পৌঁছবে। জিম্মি হওয়ার কারণে পূর্বনির্ধারিত সময়ের ৩২ দিন পর জাহাজটি গন্তব্যে পৌঁছাচ্ছে। এমভি আবদুল্লাহ ৫০ হাজার টন কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে গত ৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়। ১৯ মার্চ জাহাজটির আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছার কথা ছিল।

জাহাজ মালিকপক্ষ চট্টগ্রামের কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, এমভি আবদুল্লাহ আগামীকাল (আজ) বিকেলে বহির্নোঙরে প্রবেশ করবে। পরদিন আল হামরিয়া বন্দরে নোঙর করবে।

নাবিকদের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে মিজানুল ইসলাম বলেন, ‘২৩ জনের মধ্যে আপাতত দুজনের বিমানে করে দেশে আসার কথা রয়েছে। অন্য ২১ জন এমভি আবদুল্লাহতে করে আসবেন। তাঁদের দেশে আসতে মাসখানেক সময় লাগতে পারে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে দস্যুদের জিম্মিদশা থেকে নাবিক ও জাহাজ মুক্ত হয়। এরপর গন্তব্য দুবাইয়ের পথে রওনা হয়।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আজ দুবাইয়ে পৌঁছবে জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ

আপডেট এর সময় : ০৫:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪