Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজহারির ভিসা বাতিল করে ডিপোর্ট করল অস্ট্রেলিয়া

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 1

--মিজানুর রহমান আজহারি। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এই ধর্ম প্রচারক তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথেই এই সংবাদ দেয় দেশটির সরকার।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন।

এর আগে যুক্তরাজ্যে প্রবেশে এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় আলোচনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আজহারির ওপর।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।

তিনি সিনেটে বলেন, ‘আমি জানি, বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ বিভিন্ন গোষ্ঠী বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ডেইলি মেইলের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করেন আজহারি। ওই আলোচনায় ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আজহারি।

হিটলারকে ইহুদিদের জন্য ‘স্রষ্টা প্রদত্ত শাস্তি’ হিসেবে উল্লেখ করেন আজহারি। এ ছাড়া ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ এবং ‘বিষাক্ত কলঙ্ক’ হিসেবে অভিহিত করেন।

আজহারি আরো দাবি করেন, ‘এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য ইহুদিরা-ই দায়ী। তারাই এই রোগটি আবিষ্কার করেছেন।’ জানা গেছে, আজহারি তার বক্তৃতায় ইহুদিদের প্রতি হিটলারের নিষ্ঠুরতা নিয়ে আনন্দ প্রকাশ করেন। অস্ট্রেলিয়ায় আজহারির এই সফর সোমবার রাতে ব্রিসবেনে বক্তৃতার মাধ্যমে শুরু হয়েছে।

যুক্তরাজ্যের উদাহরণ টেনে তিনি বলেছেন, হিন্দুবিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালে আজহারির প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আজহারির ভিসা বাতিল করে ডিপোর্ট করল অস্ট্রেলিয়া

আপডেট এর সময় : ০৬:৩৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬