Dhaka ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীর দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ।

২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন আইভি রহমান।

দলের নারী কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চের সামনের দিকে বসে ছিলেন। ভয়াল গ্রেনেড হামলায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয়।

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট এর সময় : ০৫:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২