Dhaka ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৪:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 1

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর শোমসপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত হয়েছে একটি ভয়াবহ ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। রোববার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার।ভুক্তভোগী ওই গ্রামের ব্যবসায়ী সাগর খাঁ সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতদল প্রথমে ঘরের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ

রপর তারা লোহার তৈরি একটি সিন্দুক ভেঙে ভেতরে থাকা নগদ দুই লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে ও নিষ্ঠুর ভঙ্গিতে পুরো ঘটনার সমাপ্তি ঘটায় এবং পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার পরপরই সাগর খাঁ ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “রাতেই ডাকাতির সংবাদ পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। আমিও নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”এদিকে এলাকায় এই ডাকাতির ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাত্রিকালীন নিরাপত্তা জোরদারের পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট এর সময় : ০৪:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫