Dhaka ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: কাদের

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • 3

অনলাইন ডেস্ক:

দলের অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরাও একটি শক্তিশালী বিরোধীদলকে সংসদে স্বাগত জানাতে চাই। চাইবো বিরোধীদলের স্ট্যান্ড থাকুক। ’

রোববার (৮ মে) দুপুর ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অনির্বাচিত সরকারকে ক্ষমতা ছাড়তে হবে- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা পুরোনো কথা, নতুন কিছু নয়। নির্বাচিত-অনির্বাচিত বলে লাভ নেই। তাদের লোকও সংসদে আছেন। সংসদে বিএনপি সদস্যদের পাঠিয়েছে, তারা কি অনির্বাচিত? স্পিকার তাদের কথা বলার সুযোগ দেন। প্রধানমন্ত্রীও চান তারা আসুক। আমরা গুরুত্ব দিচ্ছি। ফখরুল সাহেব নিজেই গুরুত্বহীন হয়েছেন, তিনি সংসদে থাকলে জোরালোভাবে সংসদে কথা বলতে পারতেন। ’

বিএনপিকে নির্বাচনে আনতে কোনো উদ্যোগ থাকবে কি না, জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা বলবো তাদেরকে নির্বাচনে আসতে। যদিও এটি বলা উচিত না। নির্বাচনে আসা তাদের অধিকার। এটা সুযোগের ব্যাপার না। বিএনপি অধিকার প্রয়োগ না করলে তাদের অস্তিত্ব সংকট হবে, সে ধরনের পরিস্থিতি তারা তৈরি করবে না, এটা আমার বিশ্বাস। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: কাদের

আপডেট এর সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২