Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্রুসিক্ত চোখে বিটিভি কর্মকর্তাদের সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃকোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। এ সময় সেখানে হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা ঘটে।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে। আর বিটিভি কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করছিলেন। চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠলে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে।
পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।
গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বিটিভি ভবনে আগুন ধরিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যা ৬টার দিকে বিটিভির নিয়ন্ত্রণ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনের একদিন পর প্রধানমন্ত্রী বিটিভি ভবন পরিদর্শন করেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

অশ্রুসিক্ত চোখে বিটিভি কর্মকর্তাদের সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪