‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন অভিনেতা প্রকাশ রাজ। একটি আলোচনাসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে আপত্তি জানান এক আইনজীবী। এবার সেই ইস্যুতে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।
অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ অভিযোগ করেছেন, প্রকাশ রাজের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
বিজেপি নেতার অভিযোগ, ‘রামায়ণ’ নিয়ে এমন মন্তব্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গত জানুয়ারিতে কেরালা সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রকাশ রাজ। সেখানে তিনি শিশুদের একটি নাটকের প্রসঙ্গ তুলে ধরেন।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, সেই নাটকে দেখানো হয়েছিল—রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন রাম ও লক্ষ্মণ। তখন সেখানে আসেন শূর্পণখা ও রাবণ।
তবে নতুন করে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি প্রকাশ রাজ।










Leave a Reply