অনলাইন ডেস্ক:
অধ্যাপক আলী রীয়াজ আমাদের সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘আলী রীয়াজের প্রতি আমাদের সম্মান ছিল। উনি প্রতারণা করেছেন এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কাছ থেকে নানাভাবে প্রভাবিত হয়ে কিংবা লাভবান হয়ে এই সমস্ত কাজগুলো করেছেন।
তিনি বলেন, ‘জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো বিএনপি এই সই করতে চায়নি। কারণ তাদের অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আছে এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হলো তখন সেই খানে বিএনপির নোট অফ ডিসেন্ট যা ছিল সব বাদ দিয়ে দেওয়া হলো। এবং পরের দিনই বিএনপি বলল—দিস ইজ ক্লিয়ার ক্লিয়ার ফ্রড হোল নেশন।’ ঢাবির এই শিক্ষক বলেন, ‘এই গণভোটটা প্রত্যেকটা জায়গাতে প্রতারণা।
এটা সাংবিধানিকভাবে অবৈধ। প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপি তার আপত্তি জানিয়ে রেখেছে। সুতরাং আমি মনে করি এটার কোনো কিছুই বিএনপির জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করে না।’