Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে: সিইসি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজ রবিবার (২৪ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকলেরই প্রত্যাশা। এর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমর্থন ও সহায়তা আমাদের প্রয়োজন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত (চেয়ারম্যান) মাওলানা আতাউল্লাহ হাফেজীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এতে সিইসিসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। ৩১ জুলাই পর্যন্ত এ সংলাপ চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে: সিইসি

আপডেট এর সময় : ০৭:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২