Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত : সেতুমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো দেশে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবেলা করা হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিল, ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় বর্তমানেও একই ঐক্য প্রয়োজন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত : সেতুমন্ত্রী

আপডেট এর সময় : ০৭:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২