সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর তিনি আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তবে তার শরীরে গুরুতর উপসর্গ নেই।

কংগ্রেস সভানেত্রী নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে ডাকা হয়েছে। বুধবার এ বিষয়ে নোটিস পাঠানো হয় সোনিয়া গান্ধীকে।

সূত্র : এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *