রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ২১

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২১ জনকে আটক করেছে পুলিশ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের আটক করে।

শনিবার (৭ মে) সকাল ছয়টা থেকে রবিবার (৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে এক হাজার ৪০৫ পিস ইয়াবা, চার কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও পাঁচ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *