ব্যাংকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : র‌্যাব

অনলাইন ডেস্কঃ

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেছেন, আমরা সিসিটিভির ফুটেজ দেখে দেখে সন্ত্রাসীদের শনাক্ত করছি। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের ঘটনায় শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা কেএনএফের সঙ্গে জঙ্গি কানেকশন নির্মূল করতে পেরেছি। এবারও আমরা সফল হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *